বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

গাজীপুরে বোমার ভয় দেখিয়ে ব্যাংকে টাকা দাবি।। আটক এক

  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রাইম ব্যাংক লিমিটেড এর জয়দেবপুর শাখা ব্যবস্থাপকের কক্ষে গিয়ে বোমা হামলার ভয় দেখিয়ে কোটি টাকা দাবি করে এক যুবক।

খবর পেয়ে পুলিশ এঘটনাস্থলে গিয়ে আবু বকর (২৭) নামে ওই যুবককে আটক করে  এবং তার সাথে থাকা ব্যাগে রাখা বোমাটি নিস্ক্রিয় করে ।

ব্যাংকের নিরাপত্তা কর্মী মো: শামীম জানান, দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের ওই ব্যাংকের জয়দেবপুর চৌরাস্তা শাখায় এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে শাখা ম্যানেজার ফরিদ আহমেদের কক্ষে ঢুকে।

পরে তার ব্যাগে বোমা আছে এবং এই বোমা ফাটানোর ভয়ে দেখিয়ে টাকা দাবি করলে ভেতরে হুলুস্থুল পড়ে যায়। এ খবর দেয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো: আজাদ মিয়া জানান, দাবিকৃত টাকা না দিলে তার ব্যাগে থাকা বোমা বিস্ফোরণের ভয় দেখালে পুলিশে খবর দেয় শাখা ব্যবস্থাপক ।

দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বোমাটি আলাদা করে এবং ওই যুবককে আটক করে। পরে ঢাকা থেকে নিস্ক্রিয়করণ টিম এসে বোমাটি নিস্ক্রিয় করা হয়েছে।

আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ভারপ্রাপ্ত কমিশনার মো: আজাদ মিয়া । 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com