বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় এক প্রতিবন্ধী পঙ্গু মেয়েকে ধর্ষণের অভিযোগ হারুনুর রশীদ নামে ৮৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
রোববার নানিয়ারচরে বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
নানিয়ারচর থানা পুলিশ জানায়, ধর্ষিতা মেয়ের মা থানায় অভিযোগ করলে বৃদ্ধকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
রাঙ্গামাটি সদর সার্কেল এ,এস,পি তাপস রঞ্জন ঘোষ জানান, ইতিপূর্বেও এ বৃদ্ধের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ রয়েছে।
আদালতের নির্দেশে প্রতিবন্ধী মেয়ের ভাষা বোঝার জন্য আজ সোমবার প্রতিবন্ধী স্কুলের শিক্ষকের সহায়তা নেয়া হবে।
পরবর্তীতে আদালত তার আইনি সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।