শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

লরি চাপায় দুই পেঁয়াজ ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৭৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজার এলাকায় লরিচাপায় দুই পেঁয়াজ ব্যববাসী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, ওই গ্রামের আব্দুল আজিজ (৫৭) ও একই এলাকার মসিপুর গ্রামের দুলাল হোসেন (৩৬)। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে ওই বাজার থেকে পেঁয়াজ ব্যবসায়ী পাবনার বেড়ায় যাওয়ার উদ্দেশ্য মিনি ট্রাকে ওঠার সময় পেছন থেকে একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজিজ মারা যান। গুরুতর আহত হন দুলাল হোসেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com