বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

খুলনায় গৃহবধূ টুম্পা হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৩৩৮ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুড়গাছা গ্রামে গৃহবধূ টুম্পা হত্যা মামলায় স্বামী প্রসেনজিৎ গাইনসহ ৩ জনকে মৃত্যুদন্ডাদেশ এবং ১ জনকে খালাস দিয়েছেন আদালত।

এছাড়া ওই ৩ জনকে দুটি ধারায় ৪৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ বছর করে কারাদন্ডাদেশ দেয়া হয়।

সাজাপ্রাপ্ত অপর দুই আসামি হচ্ছে অনিমেষ গাইন এবং বিপ্লব কান্তি মন্ডল। প্রসেনজিৎ গাইনের ভাই সুদাশ গাইন খালাস পেয়েছেন।

খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী আজ সোমবার দুপুর ১২টায় এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত প্রসেনজিৎ গাইন ও বিপ্লব কান্তি মন্ডল পলাতক রয়েছে।

আইনজীবীরা জানান, ২০১৬ সালের ৭ অক্টোবর বাদুড়গাছা গ্রামের ঘ্যাংরাইল নদীতে চুবিয়ে শ্বাসরোধ করে টুম্পাকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়।

৯ অক্টোবর নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই সমিত মন্ডল বাদি হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১৭ সালের ২৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এস আই কেরামত আলী ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com