শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

হরিরামপুরে সোনালী ব্যাংকের মহাক্যাম্পে ৭ লক্ষ টাকা ঋণ আদায়

  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৬৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সোনালী ব্যাংকের শ্রেনীকৃত ঋণ আদায়ের মহাক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার হরিরামপুরের বাল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মহাক্যাম্পে শতাধিক ঋণ গ্রহীতার নিকট হতে ৭ লক্ষ টাকা আদায় করা হয়।

সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজারস অফিস, ঢাকা-১ এর তত্ত্বাবধানে মানিকগঞ্জ রিজিওন্যাল অফিস কর্তৃক আয়োজিত মহাক্যাম্প অনুষ্ঠানে জিএম ঢাকা-১ এর প্রতিনিধি মো: আমিরুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মো: এখলাস উদ্দিন, প্রিন্সিপ্যাল অফিসার ও মানিকগঞ্জ রিজিওন্যাল অফিসের প্রতিনিধি মো: মারুফ হোসেন, হরিরামপুরের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ঋণ আদায় ছাড়াও মহাক্যাম্পে ২০২০-২১ অর্থ বছরে করোনা প্রতিরোধে ৩০ লক্ষাধিক টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com