রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

খুলনায় মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুপার গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩৩২ দেখা হয়েছে
আইকন অপরাধ।

বাংলা হেডলাইনস খুলনা: খুলনার পাইকগাছায় লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদরাসার  চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদরাসার সুপারকে গ্রেফতার করেছে থানাপুলিশ।

এ ঘটনায় বুধবার (০২ ডিসেম্বর)  ভিকটিমের নানী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। পুলিশ ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, কয়রা উপজেলার খিরোল গ্রামের মৃত আব্দুল হাকিম সরদারের ছেলে মো: হাবিবুর রহমান (৫৫) পাইকগাছা উপজেলাধীন লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার হিসেবে প্রায় দেড় বছর চাকরি করছেন।

গত সোমবার ৬টার দিকে মাদরাসার পার্শ্ববর্তী ছাত্রীর বাড়িতে যায় এবং তাকে মাদরাসায় এসাইনমেন্ট আনার জন্য বলে চলে আসে। মেয়েটি ৮টার দিকে মাদ্রাসায় গেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার নিজ রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে আসলে মেয়ের নানী এলাকাবাসীর সহায়তায় থানায় এসে জানায়। পাইকগাছা থানা ওসির নির্দেশে মাদরাসার সুপার হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে থানায় আনে।

সুপার হাবিবুর রহমান জানান, কমিটি নিয়ে দ্বন্দ্বে আমাকে ফাঁসানো হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, ধর্ষণের অভিযোগে সুপারকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com