শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আলীমকে সিরাজগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে সিরাজগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি ও তার ১১টি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এক সমাবেশে এই ঘোষণা দেন। সেইসাথে জেলা বিএনপির সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

সমাবেশে জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু বলেন, আমিরুল ইসলাম খান আলীমের ইন্ধনে চৌহালী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রবিউল মন্ডলের ফেসবুক আইডিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলাবিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সম্পর্কে মানহানিকর পোস্ট দিয়ে দল ও নেতৃবৃন্দের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে।

বুধবার রাতে জেলা বিএনপির জরুরি সভায় রিয়াজুল ইসলাম রবিউল মন্ডলকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবংআমিরুল ইসলাম খান আলীমকে জেলা বিএনপির সদস্য পদ থেকে অব্যাহতির সুপারিশ বিএনপির কেন্দ্রীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মির্জা আব্দুল জব্বার বাবু আরও বলেন, ফেসবুকে দলের সিনিয়র নেতাদের সম্পর্কে মানহানিকর পোস্টে ক্ষুব্ধ হয়ে দলের সব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষুব্ধ হয়ে আমিরুল ইসলাম খান আলীমকে সিরাজগঞ্জ জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশের পরিচালনায় সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু , জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চৌহালী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম সম্প্রতি তার ফেসবুক আইডিতে পোস্ট করেছেন, আওয়ামী লীগের এজেন্ট হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইদের মতো লোক দলে থাকলে বিএনপি কখনো ক্ষমতায় যেতে পারবে না।

অপর একটি পোস্টে তিনি লিখেছেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঙ্গে সমন্বয়ে থানা কমিটি বাণিজ্যে লিপ্ত। দু’টি পোস্টেই তিনি নিজের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের ছবি ব্যবহার করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com