বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের

সিরাজগঞ্জ ইকোনমিক জোন এর কাজ এগিয়ে চলেছে।। ১০ হাজার কর্মসংস্থান তৈরি হবে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  সিরাজগঞ্জ : দেশের ব্যক্তি মালিকানাধীন ১১টি শিল্প উদ্যোক্তাদের সমন্বয়ে বেসরকারি খাতে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ বেসরকারি শিল্প পার্ক সিরাজগঞ্জ ইকোনমিক জোন (এসইজেড) প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত বছর ২০১৯ সালের ৩ এপ্রিল এই ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন বলেন মানুষকে শিকড়চ্যুত না করে ঘরের কাছেই কর্মের সুযোগ সৃষ্টির মাধ্যমে সরকারের নেয়া পদক্ষেপের অংশ হিসেবে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ১ হাজার ৪১ একর জমির উপর এ ইকোনোমিক জোন গড়ে তোলা হচ্ছে।

তিনি বলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় যমুনা নদীর তীরে ১ হাজার ৪১ একর অধিগ্রহণকৃত জমিতে পুরোদমে চলছে এখন মাটি ভরাটের কাজ। দেশের ব্যক্তি মালিকানাধীন ১১টি কোম্পানির যৌথ উদ্যোগে এ অর্থনৈতিক অঞ্চলে পর্যাক্রমে ৭’শ টির মতো ছোট-বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে।

এরই মধ্যে দেশি-বিদেশি উদ্যোক্তারা এখানে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ রয়েছে উল্লেখ করে এসইজেড পরিচালক বলেন, এখানে পানি শোধনাগার প্ল্যান্ট, বর্জ্য পরিশোধনাগার প্ল্যান্ট ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ পরিবেশ বান্ধব সব ব্যবস্থা থাকবে।

প্রস্তাবিত শিল্প খাতের মধ্যে টেক্সটাইল ও নিটওয়্যার, অ্যাগ্রোবেইজড ফুড অ্যান্ড বেভারেজ, ফার্মাসিউটিক্যাল,অটোমোবাইল,এলএনজি,চামড়াজাত পণ্য, স্টিল, ইলেকট্রনিক্স,তথ্য-প্রযুক্তি, আসবাবপত্র, বিদ্যুৎকেন্দ্র এবং রপ্তানিমুখী শিল্প খাত রয়েছে।

বাণিজ্যিক উৎপাদনের প্রথম বছরেই এ অর্থনৈতিক অঞ্চলে ১০ হাজার দক্ষ-অদক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। পরবর্তী ১০ বছরের মধ্যে তা বেড়ে দাঁড়াবে ৫ লাখেরও বেশি। আগামী দুই বছরের মধ্যে প্রতিষ্ঠিত হতে যাওয়া সিরাজগঞ্জ ইকোনমিক জোনের কারখানা চালু করার প্রস্তুতি চলছে বলে পরিচালক আশাবাদ ব্যক্ত করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com