বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়ায় এক ডিজে শিল্পীকে ধর্ষণ ॥ নারীসহ তিনজন গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৩৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় ডিজে পার্টির এক শিল্পীকে (১৪) ধর্ষণ ও তার ভাগ্নিকে (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে।

ধর্ষণের শিকার ওই শিল্পীর বাবা শনিবার সকালে সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছেন। গত ৭ জানুয়ারি রাতে শহরের দত্তবাড়ি বেনীকুন্ড লেনের ভাড়া ফ্লাটে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত তিনজন হলো বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কমলপুর চরের ইউসুফ আলীর স্ত্রী ডিজে শিল্পী নিছা খাতুন নিহা (১৯), গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়ার আনিসার রহমানের ছেলে নয়ন মিয়া শাহ (৩০) ও গাইবান্ধা সদরের থানাপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে রাজু আহম্মেদ (২৭)।

রাজু বগুড়া শহরের চেলোপাড়া ও নিহা শহরের দত্তবাড়ি বেনিকুন্ডু রোডে মিনকো প্যালেসের চতুর্থতলায় ভাড়া থাকেন। আসামি ও ভিকটিমরা ডিজে পার্টির শিল্পী।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, তার মেয়ে ও নাতনী আসামী নিছা খাতুন নিহার সাথে বিভিন্ন স্থানে ডিজে পার্টির অনুষ্ঠান করে। সে সুবাদে আসামি রাজু ও নয়ন অপর আসামি নিহার বাবার শহরের মালগ্রামের বাসায় গিয়ে নাচগাচ করে থাকেন। সেখানে তার মেয়ে ও নাতনীর সাথে আসামিদের পরিচয় হয়।

রাজু পূর্ব পরিকল্পনা অনুসারে গত ৭ জানুয়ারি বেলা ১১টার দিকে দুই ভিকটিমকে নাচগানের কথা বলে আসামি নিহার শহরের দত্তবাড়ি বেনী কুন্ডু লেনে মিনকো প্যালেসের ভাড়া ফ্লাটের চতুর্থ তলায় নিয়ে যান।

রাত ৯টার দিকে রাজু আহম্মেদ ফোনে আসামি নয়ন মিয়া শাহকে ডেকে আনে। রাত সাড়ে ৯টার দিকে রাজু তার (বাদী) মেয়েকে এক রুমে এবং নয়ন নাতনীকে অপর রুমে নিয়ে যায়। রাজু ভয় দেখিয়ে রাতভর একাধিকবার ধর্ষণ করে।

এছাড়া নয়ন তার নাতনীর শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টা করেন। এ কাজে আসামি নিহা সহায়তা করেন। পরে ভিকটিমরা কৌশলে ফ্লাট থেকে পালিয়ে বাড়ি এসে ঘটনা প্রকাশ করেন।

এ ব্যাপারে শনিবার সকালে সদর থানায় তিন আসামির বিরুদ্ধে মামলা করা হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই সোহেল রানা জানান, গ্রেফতার তিন আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এছাড়া ভিকটিমদের মেডিকেল পরীক্ষা ও তাদের আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com