রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

এবার সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে এবার মৌসূমি সরিষার বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা ক্ষেত থেকে এ সরিষা উঠিয়ে মাড়াই শুরু করেছে। ইতিমধ্যেই এ নতুন সরিষা সংশ্লিষ্ট হাট বাজারে উঠছে।

 সরিষার দাম এখন ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার জেলার ৯টি উপজেলায় ৪৯ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। এসব সরিষার মধ্যে রয়েছে, বারি-১৪, বারি ১৫, বারি ১৭ ও টোরি ৭।

যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলসহ শয্য ভান্ডার নামে খ্যাত উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে এ সরিষা চাষাবাদ বেশি হয়েছে। গত বছরের চেয়ে এবার  সরিষার উৎপাদনও ভালো হয়েছে।

গত মাসের তৃতীয় সপ্তাহের শেষ দিক থেকে  সরিষা উঠানো ও মাড়াই শুরু হয়েছে। স্থানীয় তেল মিল ও মজুদ ব্যবসায়ীরা হাট-বাজারে এই নতুন সরিষা কেনা শুরু করেছে।

সরিষা কেনা বেচার হাট হিসেবে পরিচিত এ জেলার সলংগা, পাঙ্গাসী, রানীরহাট, বয়লা, উল্লাপাড়া, পিপুলবাড়িয়া, বহুলী, চন্ডিদাসগাতীঁ, শিয়ালকোল, গ্রাম পাঙ্গাসী, তালগাছি, সোহাগপুর, নাটোয়ারপাড়া, সোনামূখী ও নলকা।

বর্তমানে এসব হাট-বাজারে প্রতি মণ সরিষা গড়ে সাড়ে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় সরিষা কেনা বেচা এখন সুবিধাজনক। এ জেলার শত শত মেট্রিক ট্রন সরিষা ঢাকা ও চিটাগাংসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

এদিকে কৃষকরা বলছেন, ক্ষেত থেকে সরিষা উঠানোর পর মৌসূমি ইরি বোরো ধান চাষ শুরু হয়েছে। সরিষা চাষাবাদে খরচ কম ও বাজারে দাম ভালো থাকায় লাভের মুখ দেখছে কৃষকেরা।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ আবু হানিফ বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার চাষে বাম্পার ফলন হয়েছে। স্থানীয় কৃষকেরা বাজারে দামও ভালো পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com