বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কুড়িগ্রামে হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৪৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ীতে ঐতিহ্যবাহী হাডুডু’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টায় কাঁঠালবাড়ী আগমনি বাজার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রুহুল আমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল প্রমুখ।

চুড়ান্ত হা-ডু-ডু খেলায় রাইয়ান স্পোর্টিং ক্লাব স্বনির্ভর আলু ব্যবসায়ী ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে প্রায় দেড় হাজার দর্শক উপস্থিত ছিলেন।

গত অক্টোবর মাসে ৮টি দল নিয়ে খেলা শুরু হলেও করোনার কারণে ফাইনাল খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হচ্ছে, ভানুর ভিটা স্পোর্টিং ক্লাব, বড়বাড়ি হা-ডু-ডু দল, হাজির মোড় একাদশ, পার্কের মোড় স্পোর্টিং ক্লাব, ফুলবাড়ী হা-ডু-ডু ক্লাব, ফুলবাড়ী হা-ডু-ডু ক্লাব ও শিবরাম একাদশ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com