শনিবার, ০২ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৭০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি মোড় নামকস্থানে শুক্রবার দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবল রুবেল হোসেন (২৩) নিহত হয়েছেন। তিনি তাড়াশ উপজেলার দক্ষিণ মথুরাপুর গ্রামের আলতাফ হোসেন মাষ্টারের ছেলে।

তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রুবেল হোসেন বগুড়ার হাইওয়ে পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কর্মস্থল থেকে মোটর সাইকেলযোগে শুক্রবার দুপুরে স্ত্রীর জন্য বই কিনে নিয়ে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বিকেলে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com