শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

আইসিইউ’র জন্য ঢাকা থেকে বগুড়ায় এসেও বাঁচতে পারলেন না

  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ২৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : ঢাকার হাসপাতালে আইসিইউ সেবা না পেয়ে বগুড়ায় এসেও বাঁচতে পারলেন না কুলসুম আরা (৪০) নামে এক গৃহবধূ।

রোববার সকালে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এ হাসপাতালের মুখপাত্র আবদুর রহিম রুবেল এর সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র ও স্বজনরা জানান, গৃহবধূ কুলসুম আরা নওগাঁ সদরের তিলকপুর ইউনিয়নের ডাকাহার গ্রামের ইমদাদুল হকের স্ত্রী। ওই দম্পতি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। শনিবার গৃহিনী কুলসুম করোনাভাইরাসে আক্রান্ত হন।

তার তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু কোথায় তারা আইসিইউ বেড পাননি।

উপায় না পেয়ে পরিবারের সদস্যরা আইসিইউ সেবা পেতে তাকে নিয়ে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের দিকে রওনা হন।

এ হাসপাতালের মুখপাত্র আবদুর রহিম রুবেল জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে গৃহবধূ কুলসুমকে আনা হয়। আইসিইউতে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com