বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

খুলনায় ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনায় পাঁচ বছর বয়সী তানিশা আক্তার নামের এক ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (০৫ এপ্রিল) রাত ১১টার দিকে তেরখাদা উপজেলার আড়কান্দী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তানিশা আক্তারের পিতা তেরখাদার আড়কান্দী গ্রামের খাজা শেখে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন পুলিশে কর্মরত।

ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে শিশুটির সৎ মা মুক্তা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, খাজা শেখ সাত বছর পূর্বে একই উপজেলার আক্কাস শেখের মেয়ে তাসলিমাকে বিয়ে করেছিলেন । পরে দাম্পত্যকলহের একপর্যায়ে বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের। বছর দেড়েক হল মুক্তা খাতুনকে বিবাহ করেন খাজা শেখ।

কিন্তু কোনভাবেই শিশু তানিশা আক্তারকে মেনে নিতে পারছিলেন না সৎ মা মুক্তা খাতুন। এঘটনার জেরধরেই ঘুমন্ত শিশু তানিশা আক্তারকে কুপিয়ে হত্যা করেছে মুক্তা খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তানিশা আক্তারের বাবা খাজা শেখ ঘটনার সময় বাড়িতে ছিলেন না। বিভিন্ন সময় তানিশা বাবার বাড়িতে এলে নির্যাতন করতো সৎ মা মুক্তা।

সোমবার শিশু তানিশা বাবার বাড়িতে বেড়াতে এসে দাদীর কাছে ঘুমায়। সেখান থেকে সৎ মা মুক্তা তাকে উঠিয়ে নিজের কাছে নিয়ে আসেন।

রাতে ঘুমন্ত শিশু তানিশা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় মুক্তা। তানিশার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে রক্ত দেখে তেরখাদা থানায় সংবাদ দিলে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটির সৎ মা মুক্তা খাতুনকে হাতেনাতে আটক করে পুলিশ।

জব্দ করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা ধারালো দা। শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষনিকভাবে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তানিশাকে মৃত ঘোষণা করেন।

রাতেই ঘটনাস্থলে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এস এম রাজু আহমেদ পরিদর্শক করেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, তানিশার বাবা আনছার ব্যাটেলিয়ান পুলিশ খাজা শেখকে প্রথম স্ত্রী বছর দেড়েক আগে ডির্ভোস দেন। পরে খাজা শেখ নতুন বিয়ে করেছে।

কিন্তু সৎ মা শিশু তানিশাকে মেনে নিতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সৎ মা তানিশাকে হত্যা করেছে। এ ঘটনায় সৎ মা মুক্তা খাতুনকে আটক করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com