বাংলা হেডলাইনস: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া করোনাভাইরাস রোগে (কোভিড-১৯ ) আক্রান্ত হয়েছেন।
আজ রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উংইয়ে যোগাযোগ করে খালেদা জিয়ার করোনায় আক্রান্তের ব্যাপারে জানতে কাউকে পাওয়া যায়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান সাংবাদিকদের জানান যে স্বাস্থ্য অধিদফতরের এমআইএসে খালেদা জিয়ার রিপোর্ট এসেছে সেখানে তাঁর রিপোর্টে করোনা পজিটিভ।