বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

টেকনাফে বিজিবির অভিযানে ১২ কোটি টাকা মূল্যমানের ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৫৪ দেখা হয়েছে
ইয়াবা ট্যাবলেট ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন এর অধীনস্থ লেদা বিওপি’র টহলদল ১৪ এপ্রিল দিবাগত রাতে নাফ নদীর কিনারা হয়ে লবণ মাঠে তল্লাশি অভিযান পরিচালনা করে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ৪টি ব্যাগ উদ্ধার করে।

উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ১২ কোটি টাকা মূল্যমানের ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাগুলো প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করে ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে বলে তথ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com