শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বগুড়ায় এক বছরে ১১ সহস্রাধিক মানুষ করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গত এক বছরে ১১ সহস্রাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ২৭২ জন। গত বছরের ১৬ এপ্রিল আদমদীঘির শাওইল কাঞ্চনপাড়ায় এক ব্যক্তির শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার শেরপুরে বাসিন্দা জাহিদুর রহমান (৭৫) বগুড়া শজিমেক হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘন্টায় ৩০৪ জনের নমুনা পরীক্ষা করে ৯২ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে বগুড়া সদরে ৭৬ জন, দুপচাঁচিয়ায় ছয়জন, শেরপুরে পাঁচজন, গাবতলীতে দু’জন এবং শিবগঞ্জ, কাহালু ও শাজাহানপুরে একজন করে।

আক্রান্তের হার ৩০.২৬ শতাংশ। এ সময় সুস্থ হয়েছেন ২৫ জন।

এ নিয়ে জেলায় গত এক বছরে করোনাভাইরাসে আক্রান্ত হলেন, ১১ হাজার ২৬৫ জন। সুস্থ হয়েছেন, ১০ হাজার ৫২ জন। নতুন করে একজনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ২৭২ জন।

বর্তমানে বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ৯৪১ জন।

সূত্রটি আরো জানায়, গত ২০২০ সালের ২২ এপ্রিল এ জেলায় করোনা আক্রান্ত হয়ে প্রথম মারা যান সাবেক সংসদ সদস্য বেগম কামরুন্নাহার পুতুল।

১২ এপ্রিল ঢাকা থেকে এক ব্যক্তি আদমদীঘির নশরতপুর গ্রামের বাড়িতে আসেন। করোনা উপসর্গ দেখা দিলে ১৪ এপ্রিল তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১৬ এপ্রিল পজিটিভ রিপোর্ট আসে।

বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ তার বাড়ি লকডাউন করার নির্দেশ দেন। তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com