শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় করোনায় একদিনে ৩ জনের মৃত্যু। ৮১ জন আক্রান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনায় একদিনে করোনা ভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৮১ জনের করোনা পজিটিভ এসেছে ।

খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিট সূত্রে জানা যায়, সোমবার রাত ৯ টার দিকে খুলনা মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে আব্দুল আজিজ (৬০) মারা যান । তিনি খুলনার নিউ মার্কেট এলাকার মৃত হাতেম আলীর ছেলে ।

দুপুর সাড়ে ১২ টার দিকে মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কুলসুম বেগম (৭৯) মারা যান। তিনি খুলনা মহানগরীর নিরালা এলাকার নুর মোহাম্মদ খানের স্ত্রী। ১৪ এপ্রিল তিনি করোনা আক্রান্ত অবস্থায় খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

এর আগে, ভোর একই ইউনিটে চিকিৎসাধান অবস্থায় খালিশপুর বঙ্গবাসী এলাকার জলিল হাওলাদারের ছেলে আব্দুল হাই (৪৮) মারা যান। তিনি করোনা আক্রান্ত হয়ে ১৮ এপ্রিল মেডিকেলে করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজের দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ২৮০ জনের করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮১ জনের করোনা পজিটিভ এসেছে।

যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৭১ জন রয়েছে। এছাড়া বাগেরহাটের ৮ জন, যশোরের একজন ও পিরোজপুর জেলার একজন রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com