শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

করোনায় খুলনায় আরও ২ জনের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই বিভাগে নতুন করে ৬৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।  

আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ছয়জন। শনিবার (২৪ এপ্রিল) রাতে  খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার রোগী ভর্তি ছিল ৬৬ জন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ছয়জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে বিকেল সোয়া ৫টার দিকে মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া খাতুন (৭৫) মারা যান। তিনি মহানগরীর খালিশপুরের আলমনগর এলাকার বাসিন্দা আব্দুল লতিফের স্ত্রী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা মৃত নোয়াব আলীর ছেলে রেজাউল করীম (৬৫) মারা যান। তিনি ১ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।

গত ২১ শে এপ্রিল খুলনায় করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদিকে খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে খুলনার ১৯৮ জনের নমুনা ছিল। এদের মধ্যে খুলনার ৫৩ জন, বাগেরহাটের সাতজন, যশোরের তিনজন, সাতক্ষীরার চারজন, বরিশালের একজন, নড়াইলের একজন ও ঢাকার দুইজনের করোনা শনাক্ত হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com