শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

২৪ ঘণ্টায় নওগাঁয় সর্বোচ্চ ২৩০ জনের করোনা শনাক্তের রেকর্ড

  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় চলমান বিধিনিষেধের মধ্যেই গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। এই সময় ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগে ১৬ জুন এক দিনে সর্বোচ্চ ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়াল।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুন) থেকে রোববার (২০ জুন) পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ ও বগুড়ার টিএমএসএস হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৫২১ জনের নমুনা পরীক্ষায় ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়া নওগাঁ সদর হাসপাতালসহ জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২০৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। জেলায় শনাক্তের হার ৩১ দশমিক ৫৫ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন সর্বোচ্চ ৭৯ জন।

এ ছাড়া রানীনগর উপজেলায় ১০ জন, আত্রাইয়ে ৭, মহাদেবপুরে ২১, মান্দায় ২২, বদলগাছিতে ১৯, পত্নীতলায় ১৭, ধামইরহাটে ১০, নিয়ামতপুরে ২০, সাপাহারে ১৫ ও পোরশা উপজেলার ১০ জন শনাক্ত হয়েছেন।

চলমান বিধিনিষেধের মধ্যেও জেলায় চলতি মাসে রেকর্ডসংখ্যক রোগী শনাক্ত হওয়ায় চিন্তিত জেলার স্বাস্থ্য বিভাগ।

করোনার সংক্রমণ রোধে চলতি মাসের ৩ জুন থেকে নওগাঁ জেলার কয়েকটি উপজেলায় সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করা হয়। এই লকডাউন শেষে পরে পুরো জেলায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়। করোনার সংক্রমণ ঠেকাতে নওগাঁয় এখনো এই বিশেষ বিধিনিষেধ চলমান রয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বলেন, লকডাউন ও বিধিনিষেধের মধ্যেও জেলায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়া খুবই উদ্বেগের বিষয়। মানুষের অসচেতনতার কারণেই সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে। সবাই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com