শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

কুড়িগ্রামে লকডাউনে ঘরের বাইরে মানুষ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামে কঠোর লকডাউন উপেক্ষা করে মানুষ প্রয়োজনে-অপ্রয়োজনে বাইরে বের হচ্ছে। জরিমানা করেও আটকানো যাচ্ছে না তাদেরকে।

এছাড়াও অলিগলিতে কমেনি জনসমাগম। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। দেদারসে চলছে অটোরিক্সা, ইজিবাইক আর মটর সাইকেল। গলির ব্যবসায়ীরা সার্টার অর্ধেক খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত শহরের ত্রিমোহণি বাজার এলাকায় মোবাইল টিম ১১টি মামলা ও ৪ হাজার ৮০০টাকা জরিমানা করেছে।

মোবাইল টিম পরিচালনা করেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. হাসিবুল হাসান।

এছাড়াও তার সঙ্গে ছিলেন বিআরটিএ প্রতিনিধি আশরাফুল ইসলাম এবং বিজিবি, পুলিশ ও আনসারের সদস্যরা।

সকাল ১০টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত অভিযান পরিচালনাকালে অপ্রয়োজনে যারা অটো নিয়ে বাইরে বের হয়েছে তাদেরকে বাড়িতে ফেরৎ পাঠানো হয়।

তবে ফেরৎকৃত অটোগুলো বিকল্প রাস্তা ব্যবহার করে আবারো শহরে প্রবেশ করে। 

সোমবার রাত ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় প্রচুর লোকজনের সমাগম। শহরের কলেজমোড় এলাকায় বিশ থেকে ২৫ জন মানুষ জটলা পাকাচ্ছে।

এছাড়াও পৌরবাজার ফলপট্টি, এলজিইডি বস্তি মোড়, গোডাউন গেট, শাপলা চত্বর, সিংহমোড়, কালিবাড়ী, খলিলগঞ্জবাজার, খেজুরেরতল, রেলওয়ে স্টেশন, ত্রিমোহণী বাজারসহ বেশ কয়েকটি পয়েন্টে ২০ থেকে ৪০ জনের বহর। অকারণে বাইরে জটলা পাকাচ্ছে তারা। 

প্রশাসন থেকে নানাভাবে মানুষকে ঘরে থাকতে বললেও অধিকাংশ মানুষ বিধিনিষেধ মানছেন না। সোমবার সন্ধ্যা পর্যন্ত কুড়িগ্রামে নতুন করে আরো ২ জন করোনায় মৃত্যুবরণ করেছে।

এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ৪২ জনে। গত দুই সপ্তাহে মৃত্যুবরণ করেছে ১৫ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় ২৮৭ জনের নমুনা পরীক্ষায় ১০১জন কোভিডে আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com