সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের মর্যাদা দিয়েছেন-নাসিম

  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৮২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের মর্যাদা ফিরিয়ে দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের বড় গর্ব, তারা একাত্তরে বঙ্গন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছেন।

সোমবার বিকেলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁয় পলাশ ডাঙ্গা যুব শিবির আয়োজিত মুক্তিযোদ্ধা-জনতা মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, একাত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের নারী পুরুষ, কৃষক তাঁতী, সাদা কালো সবাই এক হয়ে মুক্তিযুদ্ধ করেছিল। বাঙ্গালীকে মুক্ত করেছিল। কিন্তু সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে স্বপরিবারসহ, জাতীয় চার নেতাকে হত্যা করে দেশকে আবার পাকিস্তানী ধারায় নেয়ার চেষ্টা করেছিল।

তিনি বলেন শেখ হাসিনা জীবন বাজি  রেখে বাংলাদেশের গণ মানুষের সেবায় উৎসর্গ করেছেন নিজেকে। তিনি এসে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছন। আর বিএনপির শাসন আমলে বাংলাদেশ অন্ধকারে ছিল। শেখ হাসিনা সে অন্ধকার দুর করে উন্নয়নের বাতি জ্বালিয়েছেন বাংলার ঘরে ঘরে।

সাবেক মন্ত্রী বলেন তবে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই।

নাসিম একাত্তরের মুক্তিযুদ্ধে ঐতিহাসিক নওগাঁর স্মৃতি ধরে রাখার জন্য মুক্তিযুদ্ধ কমপ্লেক্স নির্মাণের দাবির সাথে একাত্বতা প্রকাশ করে অবিলম্বে নওগাঁয় একটি মুক্তিযুদ্ধ কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেন।  

পলাশ ডাঙ্গা যুব শিবির আয়োজিত এ মহাসমাবেশে তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিয়ার সভাপিতত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি, অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক গাজী সোহরাব আলী সরকার, সহ-সর্বাধিনায়ক সাবেক এমপি গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী সফিকুল ইসলাম সফি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com