বাংলা হেডলাইনসঃ চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা-নিশিথা আন্তঃনগর এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস দুটি যাত্রীবাহি ট্রেনের কসবার মন্দবাগ স্টেশনের নিকটে সংঘর্ষে ১৬ জন যাত্রী নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছে।
সংশ্লিষ্ট সুত্র প্রতক্ষ্যদর্শী বলেছে তূর্ণা-নিশিথা ট্রেন উদয়ন এক্সপ্রেসকে ধাক্কা দেয় ফলে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসন হতাহতের সংখ্যাটি উল্লেখ করেন।
সোমবার দিনগত রাত ৩ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ স্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তূর্ণা-নিশিথার চালক বাছেরউদ্দিনের রেলওয়ে সিগন্যাল অমান্য করায় সোমবার মধ্য রাতের দুর্ঘটনাটি ঘটে।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন মঙ্গলবার সকাল ১০ টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন তূর্ণা-নিশিথার এক্সপ্রেসের চালকের সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তূর্ণা-নিশিথার চালক বাছেরউদ্দিন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মন্দবাগ দুর্ঘটনার কারণ উদঘাটনে ৪টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম-ঢাকা এবং সিলেট–চট্টগ্রাম রুটে সকাল মঙ্গলবার ১১ টার মধ্যে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।