শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

মন্দবাগ রেল দুর্ঘটনা।। তূর্ণার চালক সাময়িকভাবে বরখাস্ত, নিহতদের শনাক্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৩৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ সোমবার দিনগত মধ্যরাতে মন্দবাগে দুটি যাত্রীবাহী ট্রেনের  সংঘটিত সংঘর্ষে ঢাকাগামী তূর্ণা-নিশিথা আন্তঃনগর এক্সপ্রেসের চালককে প্রাথমিক ভাবে দায়ী করে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সহকারী চালককেও বরখাস্ত করা হয়েছে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন মঙ্গলবার সাংবাদিকদের জানান যে তাৎক্ষণিকভাবে আমরা তূর্ণা-নিশিথার লোকোমটিভ মাস্টার ও সহকারীকে সাসপেন্ড করেছি। কারণ উদয়ন ট্রেনের এখানে কোন ত্রুটি দেখছি না।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা-নিশিথা সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়নকে ধাক্কা দেওয়ার ফলে দুর্ঘটনাটি সংঘটিত হয়।

এদিকে দুর্ঘটনায় নিহত ১৬ জন যাত্রীর প্রায় সবাইকেই শনাক্ত করা হয়েছে এবং নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেণ ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার।

রেলপথমন্ত্রী সুজন বলেন নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হবে এবং আহতদের প্রত্যেককে ১০ হাজার করে দেওয়া হবে।স্থানীয় প্রশাসন মতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

সোমবার দিনগত রাত ৩ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দবাগ স্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেন দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com