শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

বগুড়া জেলা আ’ লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৮১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ আগামী ৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকালে শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ে সম্পাদক মন্ডলীর সভায়  অ্যাডভোকেট আব্দুল মতিনকে চেয়ারম্যান, অ্যাডভোকেট আল মাহমুদ ও অ্যাডভোকেট মন্তেজার রহমান মন্টুকে সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এছাড়া কাউন্সিলার তালিকা ২০ নভেম্বরের মধ্যে জেলায় প্রেরণ, সম্মেলনের অতিথি নির্ধারণ এবং ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সন্নিবেশিত করে সম্মেলনে সমন্বয় কমিটি গঠন করা হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন দুলুর সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু। বক্তব্য রাখেন, টি এম মুসা পেস্তা, আবুল কালাম আজাদ, মকবুল হোসেন মুকুল,; আব্দুল খালেক, রাগেবুল আহসান রিপু, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, শাহরিয়ার আরিফ ওপেল, মুনসুর রহমান মুন্নু, সাইফুল ইসলাম, আখতারুজ্জামান ডিউক, জাকির হোসেন নবাব, আব্দুল খালেক বাবলু, শেরিন আনোয়ার জর্জিস, শফিকুল আলম আক্কাস, কামরুন্নাহার পুতুল, আনিছুজ্জামান মিন্টু, এসএম রুহুল মোমিন তারিক, এসএম শাজাহান, এবিএম জহুরুল হক বুলবুল, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, তপন চক্রবর্তী, আবু সুফিয়ান সফিক প্রমূখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com