শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

মহিলা দলের আফরোজা ও সুলতানা পন্থীদের মধ্যে মারামারি

  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৮৫৩ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনসঃ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের গ্রুপের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন জন্মদিন পালনকে কেন্দ্র করে মারামারি হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে বলে মহিলা দলের এক নেত্রী জানিয়েছে।তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে কর্মসূচি নির্ধারণ করতে শনিবার বিকেলে বৈঠকে বসেন মহিলা দলের নেত্রীরা। কিন্তু মহিলা দলের পক্ষ থেকে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে তা নিয়ে বৈঠকে আফরোজা আব্বাস ও সুলতানা আহমেদের গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে কর্মসূচি নির্ধারণ না করেই বৈঠক থেকে বের হয়ে যান মহিলা দলের নেত্রীরা।

 মহিলা দলের ঐ নেত্রী  বলেন, বৈঠক শেষে সবাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে নেমেই আফরোজা আব্বাস ও সুলতানা আহমেদের কর্মীরা একে অপরকে মারতে থাকেন এবং চুল ধরে টানাটানি করেন। এসময় আফরোজা আব্বাসের কর্মীর হাতে লাঞ্ছিত হন সুলতানা আহমেদ।

ভিডিও লিঙ্ক :

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কার্যালয়ের নিচে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে ঘটনার সময় আফরোজা আব্বাস বিএনপির কেন্দ্রীয় কার্যা্লয়ের উপরে অবস্থান করছিলেন। মারামারি ঘটনার ব্যাপারে জানতে আফরোজা আব্বাস ও  সুলতানা আহমেদকে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com