বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত।। দুজন মহিলাসহ ৪ জন আহত

  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৮৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গা মাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটির ঘাগড়ায় আজ রোববার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেণ। সকাল দশটার সময় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত পাহাড়ি কন্যার নাম এশিচিং মারমা (২০)। সে রাঙ্গামাটি সরকারী কলেজের বিএসএস (অনার্স) এর শিক্ষার্থী। এই দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছে। আহতরা হলো:- সিএনজি চালক দুলাল (৫৫), আকতার বেগম (৪০) তানভীর (২), শিলমনি (২৫)।

স্থানীয়রা জানিয়েছে, রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের রানীর হাট থেকে সিএনজি অটোরিক্সা  ৫জন যাত্রী নিয়ে রাঙ্গামাটি শহরে আসার সময় ঘাগড়ার কলা বাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে নামতে থাকা দ্রুতগতির একটি ট্রাক  উক্ত সিএনজিকে ধাক্কা দেয়। এতে ভেতরে থাকা অটোরিক্সা যাত্রী এশিচিং মারমা ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

আহতদের মধ্যে শীলমনি চাকমা নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অপর তিনজন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই দূর্ঘটনা ব্যাপারে সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল্লা জানান, সকালে ঘাগড়ার কলাবাগান এলাকায় ট্রাক ও অটোরিক্সা সাথে সংর্ঘষ হলে ঘটনাস্থলে এক পাহাড়ী নারী শিক্ষার্থী নিহত হয়। পরে অন্যান্যদের দ্রুত চিকিৎসার্থে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com