বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

বগুড়ায় বিএনপি সমর্থিত পৌর কাউন্সিলরের বিরুদ্ধে শিক্ষিকা মারধরের অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরুর বিরুদ্ধে মুক্তিযোদ্ধার মেয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তানজিয়া বিন রাজ্জাক শাওন এবং তার স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে শিক্ষিকা মঙ্গলবার রাতে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সদর থানার ওসি সেলিম রেজা জানান, এর আগে কাউন্সিলর হিরুও একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ প্রসঙ্গে কাউন্সিলর হিরু জানান, তিনি কাউকে মারধর করেননি; বরং ওই নারী ও তার পরিবারের সদস্যরা তার উপর হামলা চালিয়েছেন।

মঙ্গলবার রাতে সদর থানায় লিখিত অভিযোগে মুক্তিযোদ্ধার মেয়ে শিক্ষিকা তানজিয়া বিন রাজ্জাক শাওন বলেন, বগুড়া শহরের জলেশ্বরীতলার বনমালী দেব লেনে জায়গা নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু ও তার লোকজন প্রভাবিত হয়ে গত ২৪ এপ্রিল তাকে ও তার স্বামী জাহিদ ফেরদৌসকে বেদম মারপিট করেছেন। এছাড়া তার সম্মানহানীও করা হয়েছে।

ঘটনার পর সদর থানায় গেলে ওসি সেলিম রেজা আগে স্বামীকে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন। মঙ্গলবার রাতে তিনি (তানজিয়া) হিরু কাউন্সিলর ও তার লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রতিবেশিরা জানান, ক্ষুব্ধ পৌর কাউন্সিলর ওই নারীর বুকের উপর উঠে তাকে মারপিট করেছেন।

এদিকে বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু কাউকে মারপিট ও সম্মানহানী করার অভিযোগ দৃঢতার সাথে অস্বীকার করেন। তিনি দাবি করেন, শাওন, তার স্বামী জাহিদ ও তাদের লোকজন তাকে (কাউন্সিলর) মারপিট ও লাঞ্ছিত করেছেন।

এ ব্যাপারে তিনিও সদর থানায় অভিযোগ দিয়েছেন।

সদর থানার ওসি সেলিম রেজা জানান, পাল্টা পাল্টি অভিযোগ পাওয়া গেছে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম ঘটনাটি তদন্ত করছেন। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হবে তাকে আইনের আওতায় আনা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com