বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

খুলনায় চাচার হাতে ভাইপো খুন

  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ২৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনায় চাচা বাবুল ফকিরের হাতে ভাইপো হালিম ফকির (৩০) খুন হয়েছেন।

শুক্রবার (০৬ মে) রাত ৯টার দিকে হালিম ফকির গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার সুরখালি বাজার এলাকায় বাবুল ফকির তার স্ত্রী দুই জামাই মিলে আকবর ফকিরের ছেলে হালিম ফকিরের (৩০) উপর হামলা করেন। বাবুল ফকির গং লাঠি নিয়ে হালিমকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করেন।

নিহত হালিমের পরিবার সূত্রে জানা গেছে, রাস্তার পাশে ভ‍্যান গাড়ি রাখাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা এসে আহত অবস্থায় হালিম ফকিরকে উদ্ধার করে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হালিম ফকির মারা যান।

এলাকাবাসি পাইকগাছা ও দাকোপ থানা এলাকা থেকে হালিম হত্যার সাথে জড়িত বাবুল ফকির ও তার স্ত্রী আলেয়া বেগম এবং তার দুই জামাই ইকবাল হোসেন ও ওয়াহিদুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার সত্যতা স্বীকার করে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জায়েদ  বলেন, হালিম গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে মারা গেছেন। তার পরিবারের কেউ এখনও কেউ মামলা করতে আসেননি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com