বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

গোলাগুলিতে নিহত ৩ জনের লাশ রাঙ্গামাটিতে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৮৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ গতকাল সোমবার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় একটি আঞ্চলিক সংগঠনের আভ্যন্তরীন কোন্দলে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনায় নিহত ৩ জনের লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আজ মঙ্গলবার রাজস্থলী থেকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিহত ৩জনের লাশ নিয়ে আসা হয়। তবে এখনো পর্যন্ত নিহত ৩জন লাশের পরিচয় ও থানায় কেউ মামলা করতে আসেনি। ঘটনায় জড়িতদের ধরতে এলাকায় অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

রাজস্থলী থানার এস আই মোঃ শাহ আলম জানান, পুলিশ লাশ উদ্ধার করে রাতে রাজস্থলী থানায় নিয়ে আসে। তবে নিহতরা কোন গ্রুপের তা  এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত স্বাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

গতকাল সন্ধ্যায় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দুর্গম বালুমুড়া মারমা পাড়া এলাকায় আঞ্চলিক সংগঠন এর মধ্যে গোলাগুলির ঘটনায় ৩জন নিহত হয়।

এদিকে এই ঘটনায় এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে। এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান জোরদার করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com