শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

৭ ডিসেম্বর বগুড়া জেলা আ’লীগের সম্মেলন।। নতুন নেতৃত্ব নিয়ে নানা সমীকরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৭৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ আগামী ৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। নতুন নতুন নেতৃত্ব নিয়ে নেতা কর্মীরা বিভিন্ন হিসেব নিকেশ করছেন।

সম্মেলনকে ঘিরে সম্ভাব্য প্রার্থী, তাদের অনুসারী ও সাধারণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা দেখা দিয়েছে। পাশাপাশি সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে নানবিধ কৌশল অবলম্বন করছেন নতুন নেতৃত্বের প্রত্যাশীগণ।

জেলার রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মতে কোন্দল-গ্রুপিং-এ ক্ষমতাসীন আওয়ামী লীগের জনসমর্থন কমেছে । এ অবস্থায় দলকে শক্তিশালী করার জন্য যোগ্য ও সৎ নেতা নির্বাচিত হওয়া প্রয়োজন  জামায়াত-বিএনপি অধ্যুষিত এ জেলায়।

কাকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হবে, কোন সভাপতির সাথে কোন সাধারণ সম্পাদক থাকলে ভালো হবে এবং কাকে সরিয়ে কাকে রাখলে ভালো হবে এসব নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এ নিয়ে গ্রুপিং সৃষ্টি হয়েছে। গোপনে দফায় দফায় বৈঠক চলছে, দলীয় সুত্রে জানা গেছে।

সাধারণ ও ত্যাগি নেতাকর্মীরা সমাজে চিহ্নিত, দলের জন্য ক্ষতিকর, জামায়াত-বিএনপির এজেন্ট, বিতর্কিত, কয়েক বছরে বিপুল বিত্তবৈভবের মালিক, দূর্নীতিবাজ,  নেতাদের জেলা আওয়ামী লীগে স্থান না দিতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে অতিথির তালিকা চুড়ান্ত ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয়েছে। উপজেলাগুলোতে ধারাবাহিকভাবে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে।

 সম্মেলনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা মাঠে নেমে পড়েছেন। দলীয় ও নেতাদের ব্যক্তিগত কার্যালয়ে প্রচন্ড ভিড়। শহর, শহরতলী ও উপজেলাগুলোতে সমর্থকরা সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। পোস্টার, ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে।

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সাধারণ নেতাকর্মীরা জানান, ক্লিন-ইমেজ দাবিদার সম্ভাব্য কয়েকজন প্রার্থী ও তাদের পরিবারের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের হিসাব চেয়ে দুদক চিঠি দিয়েছে। অনেক অনুপ্রবেশকারী তাদের পছন্দের নেতার নামে পাশে ছবি লাগিয়ে ব্যানার, বিলবোর্ড টানিয়েছেন।

আসন্ন  সম্মেলনে সম্ভাব্য সভাপতি প্রার্থীর মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন দুলু মাস্টার, সহ-সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, সহ-সভাপতি টিএম মুসা পেস্তা প্রমুখ। সাধারণ সম্পাদকে পদে প্রার্থীরা হলেন জেলা আওয়ামী লীগের তিন যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা ও মঞ্জুরুল আলম মোহন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু প্রমুখ।

এছাড়া সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মরহুম মমতাজ উদ্দিনের ছেলে বগুড়া চেম্বারের সভাপতি সিআইপি মাসুদুর রহমান মিলনের নাম শোনা যাচ্ছে। দায়িত্ব পেলে তিনি বগুড়ার উন্নয়নে ভুমিকা রাখবেন বলে তার সমর্থকরা বলছেন।

জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো জানান, বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সম্মেলনে ওবায়দুল কাদের প্রধান অতিথি, মোহাম্মদ নাসিম উদ্বোধক ও জাহাঙ্গীর কবির নানক প্রধান বক্তা থাকবেন। ২৫ হাজার ডেলিগেট, ৬০০ আমন্ত্রিত অতিথি ও ৫১৫ জন কাউন্সিলর (ভোটার) উপস্থিত থাকছেন। ভারপ্রাপ্ত সভাপতি  মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু জানিয়েছেন, সম্মেলন সফল করতে সকল প্রস্তুতি চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com