রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

সাফজয়ী পাঁচ পাহাড়ী কন্যাকে রাঙ্গামাটিবাসীর বীরোচিত সংবর্ধনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাহাড়ের পাঁচ নারী ফুটবলার আনাই, আনুছিং, রুপনা, রিতু ও মনিকাকে বীরোচিত সংবর্ধনা দিয়েছে রাঙ্গামাটিবাসী। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে ঘাগড়া স্কুল থেকে তাদেরকে ছাদখোলা গাড়িতে চড়িয়ে রাঙ্গামাটি শহরে নিয়ে আসা হয়।

এরপর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের দোয়েল চত্বর ঘুরে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে এসে বিজয় মিছিল শেষ হয়। পরে বিকেল চারটায় রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে বিজয়ী পাহাড়ের পাঁচ নারী ফুটবলারকে ফুল দিয়ে বীরোচিত সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়ার হয়।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্ণেল মো: তরিকুল ইসলাম, সদর সেনা জোন কমান্ডার লে: কর্ণেল মোঃ আশিকুর রহমান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী তুষিত চাকমা, মঘাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর সেন চাকমা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের অদম্য লড়াকু খেলোয়াড়েরা, যারা আমাদের বহু কাঙ্খিত স্বপ্নকে আলিঙ্গন করেছে, ছিনিয়ে এনেছে বহুল প্রত্যাশিত বিজয়, সেই সকল স্বপ্নসারথীদের জন্য এই সংবর্ধনা অনুষ্ঠান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com