বাংলা হেডলাইনসঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বর্ণবাদবিরোধী বিপ্লবী রাজনৈতিক নেতা নেলসন ম্যান্ডেলার সাথে তুলনা করা ম্যান্ডেলাকে অপমান করা।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন ‘বিএনপি নেত্রী যিনি এতিমের অর্থ আত্মসাৎ করে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে, তাঁর তুলনা করে নেলসন ম্যান্ডেলার সাথে। তাঁর তুলনা করে কার কার সাথে। আমি মনে করি নেলসন ম্যান্ডেলাকে অপমান করা হচ্ছে। কারণ নেলসন ম্যান্ডেলা তাঁর জাতির স্বাধীনতার জন্য সংগ্রাম করে কারাগারে ছিলেন। দুর্নীতি করে কারাগারে যায় নাই।‘
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সোহওয়ার্দি উদ্যানে দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসে বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেন।
তিনি বলেন যিনি (খালেদা জিয়া) ক্ষমতায় থাকতে গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল । আইভি রহমান সহ ২২ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। একটা না বার বার চেষ্টা করেছে হত্যাকাণ্ড চালাতে। যারা অস্ত্র অর্থ দিয়ে এদেশের সমাজকে নষ্ট করেছে। যাদের দুর্নীতিটাই ছিল নীতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন চলমান সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। সে যেই হউক আমি তাদের ছাড়বো না।
তিনি যুবলীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।