বাংলা হেডলাইনস সিরাজগঞ্জঃ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দেশে এখনও গনতন্ত্র আছে বলেই বিরোধীদল সংসদে এবং মাঠে ময়দানে কথা বলতে পারছেন। মানুষের ক্ষুধা নিয়ে রাজনীতি করবেন না। যে কোন আন্দোলনে গনতান্ত্রিক পথে থাকুন। মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, দ্রব্য মুল্য নিয়েও রাজনীতি করবেন না।
সোমবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির সুচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকার সহনশীল আচরণে বিশ্বাস করে। জনগণকে জিম্মি করে কোন আন্দোলন সমর্থন করা যায়না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের যে গতি সৃষ্টি হযেছে, তা দক্ষিণ এশিয়ার একটি উৎকৃষ্ট উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ বছর মেয়াদী যে প্রকল্প গ্রহণ করেছিলেন তা শেষ পর্যায়ে। আরো ২০ বছর মেয়াদী প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব প্রকল্প উপজেলা পর্যায়ে বাস্তবায়ন হবে। কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন সাকারসহ প্রমূখ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উন্নয়নচিত্রসমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।