রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক।।২৩ ডিসেম্বর থেকে যাচাই বাছাই শুরু

  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৭৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটিঃ পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিস্পত্তির লক্ষ্যে আগামী ২৩ ডিসেম্বর থেকে যাচাই বাছাই কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হক। তিনি বলেন, এ পর্যন্ত কমিশনের কাছে ২২ হাজার ৯০ টি অভিযোগ জমা পড়েছে। আশা করছি আমরা এই কাজ গুলো খুবই দ্রুত শেষ করতে পারবো।

বুধবার সকালে রাঙ্গামাটি সার্কিট হাউজে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক এ কথা বলেন।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক  পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি সার্কেল চীফ ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সচিব মোঃ আলী মনছুর উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান বলেন, ভূমি কমিশনের কাজ আরো দ্রুত করতে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় দুটি অফিস নেয়া হচ্ছে। ইতিমধ্যে রাঙ্গামাটি জেলা পরিষদে ভূমি কমিশনের শাখা অফিস হয়েছে। তা অতি দ্রুত সকল সেটাফ দিয়ে আগামী মিটিং আমরা রাঙ্গামাটির নতুন অফিসেই করবো।

আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন, ভূমি নিষ্পত্তির বিষয়টি খুবই জটিল। কারণ ভূমি নিয়ে পার্বত্য অঞ্চলের অনেক  বিষয় জড়িয়ে আছে। তাই এই মুর্হুতে এই বিষয়টি সম্ভাবনাময় বা প্রক্রিয়ার মধ্যে আমরা সবাই মিলে কাজ করছি। 

বৈঠক শেষে রাঙ্গামাটি জেলা পরিষদ মিলনায়তনের এনেক্স ভবনে ভূমি কমিশনের শাখা অফিস ঘুরে দেখেন ভূমি কমিশনের চেয়ারম্যান আনোয়ারুল হক ও অন্যান্য সদস্যরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com