সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

ঢাকার সাথে উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৭৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  সিরাজগঞ্জ : ঢাকার সাথে উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সোয়া ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। ঢাকা-ঈশ্বরদী রেলপথে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী রেলক্রসিংয়ের উপর বুধবার দুপুরে মালবাহী ট্রেনের ইঞ্জিন আবারো বিকল হয়ে যাওয়ায় ঢাকার সাথে উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান,  পাকশি থেকে ট্রেনটি উদ্ধারের জন্য লাইফ ইঞ্জিন ঘটনাস্থলে এসে  ট্রেনটি উদ্ধারের পর প্রায় সোয়া দুই ঘণ্টা পর এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি জানান ভারত থেকে আসা পাথর বোঝাই মালবাহী ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় স্টেশনে আসার সময় বুধবার দুপুর দেড়টার দিকে মুলিবাড়ী রেলক্রসিং এর উপর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সাথে উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পরে । এদিকে সিরাজগঞ্জ শহরে মূলপ্রবেশ পথ মুলিবাড়ী রেলক্রসিং এর উপর ইঞ্জিন বিকল হওয়ায় এ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উল্লেখ্য্র গত কয়েকদিন আগে একই রেলপথের ঝাঐল ওভার ব্রিজের কাছে ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সাথে উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে প্রায় তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com