বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব

টহল জোরদার সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে যানবাহন চলাচল

  • আপডেট টাইম : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি- জামায়াতের ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘন্টা অবরোধের শেষ দিনে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কসহ অন্যান্য রুটে যান চলাচল বাড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে মহাসড়কে পণ্যবাহী পরিবহন চলাচল করে এবং দুপুরের দিকে ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, ইজিবাইক চলাচল বাড়তে থাকে। তবে জেলা সদর থেকে দুরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। এদিকে জেলা ও উপজেলা শহরগুলোতে অবরোধের প্রভাব পড়েনি। অবরোধ সমর্থনে বিএনপি মাঠে না পাওয়া গেলেও জেলা ও উপজেলা শহরগুলোতে অবরোধ বিরোধী অবস্থানে রয়েছে আওয়ামী লীগ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ বলেন, এ অবরোধের শেষ দিনে মহাসড়কে যানবাহন চলাচল বাড়ছে। বিশেষ করে দুপুরের পর থেকে যাত্রীবাহী বাসও চলাচল করছে।

পুলিশের কঠোর নিরাপত্তায় এসব যানবাহন চলাচল করছে। মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com