মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব

স্বতন্ত্র প্রার্থী হচ্ছে মনোনয়ন বঞ্চিত সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

  • আপডেট টাইম : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে (বেলকুচি ও চৌহালী) স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।

বুধবার সকালে বেলকুচি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় সাংবাদিকদের তিনি বলেন, মনোনয়ন চেয়ে না পেয়ে দলের সভাপতি শেখ হাসিনার উন্মুক্ত প্রার্থীতার ঘোষণা দেয়ায এবং নির্বাচনী এলাকার তৃণমূলের নেতাকর্মীদের দাবির  প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস এ আসন থেকে ১৯৯৬ সালে প্রথমবার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়।

এরপর ২০০৮ সালে দ্বিতীয় বার নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে।

এদিকে একই আসনে তার জামাতা (মেয়ের জামাই) বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুলও নিজ পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। সিরাজগঞ্জ-৫ আসন থেকে বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলকে পুনরায় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com