বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

শান্তিচুক্তির বর্ষপূতিতে রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে বর্ণাঢ্য শান্তি র‍্যালী

  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বছর পূর্তিতে রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে শহরে বর্ণাঢ্য শান্তি র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি কল্যাণপুর এলাকায় শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে র‍্যালীর উদ্বোধন করেন, রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটির ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও রাঙ্গামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি ও রাঙ্গামাটি পৌর মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো: মারুফ আহমেদসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যালীটি রাঙ্গামাটি কল্যাণপুর এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জোন মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালীতে রাঙ্গামাটিতে বসবাসরত সকল সম্প্রদায় বিভিন্ন ফেষ্টুন ও ব্যানার নিয়ে বর্ণাঢ্য এই র‌্যালীতে অংশগ্রহণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com