শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে রাঙ্গামাটিতে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৭৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে জেলা প্রশাসক, দূর্নীতি দমন কমিশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এবং সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ঘন্টাব্যাপী মানববন্ধনে নেতৃত্ব দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম শফি কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক জিএম আহসানুর করিম, অতিরিক্ত পুলিশ সুপার তাপস ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা।

আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, আজকের প্রজন্মই আগামি দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে। আমাদের সবাই লক্ষ্য হওয়া উচিৎ দূর্নীতি বিষয়গুলো আস্তে আস্তে কমিয়ে আনা। সে ক্ষেত্রে পারিবারিক ও সামাজিক ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আর সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দূর্নীতি দূর করা সম্ভব।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com