সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা চর হামকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২১৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রাজাকাচর গ্রামের নুরু মিয়ার ছেলে মোঃ আল আমিন (২২) ও একই জেলার বাঙ্গরা বাজার উপজেলার রাজা চাবিতলা গ্রামের মোঃ ইসমত আলী

ওরফে ইম্মত আলীর ছেলে মোঃ এরশাদ ওরফে হৃদয় (২৭)। র‌্যাব-১২’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মারুফ হোসেন পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা চর হামকুড়িয়া এলাকায় শুক্রবার ভোররাত থেকে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে ভোর পৌনে ৬ টার দিকে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে নগদ ৬০০ টাকা ২টি মোবাইল ফোন উদ্ধারসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২টি করে মাদক মামলা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এবং বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চলমান রয়েছে। তারা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com