শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৭০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানাকে আওয়ামী লীগ প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলমকে বিএনপি প্রার্থী করা হয়েছে।

এরা দু’জন ছাড়াও যারা মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন, তারা হলেন বর্তমান মেয়র আওয়ামী লীগের যোগদানকারী বেলাল হোসেন, আহাম্মদ আলী, আশরাফুল আলম ও লাভলী বেগম।

বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল জানান, দুপচাঁচিয়া পৌর মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলমকে মনোনীত করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম জানান, কেন্দ্র থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, গত ১ ডিসেম্বর দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ১২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেবার শেষ তারিখ। ১৫ ডিসেম্বর বাছাই ও ২২ ডিসেম্বর প্রত্যাহারের দিন ধার্য হয়েছে। ১৩ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার ১৬ হাজার ৯৯৭ জন। তিনি আরো জানান, মঙ্গলবার বিকাল পর্যন্ত গত কয়েকদিনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিনটি পদে ১৪ জন এবং সাধারণ কাউন্সিলরের ৯টি পদে ৩৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com