বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ছাত্রলীগ নিষিদ্ধ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল

  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ দেখা হয়েছে
সংগৃহীত

বাংলা হেডলাইনস :‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল হয়েছে।

বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশ করেন। তারা ‘এই মুহূর্তে খবর এল, ছাত্রলীগ নিষিদ্ধ হল’…এমন স্লোগান দেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, “আজকে খুনি হাসিনাও নাই, কাদেরও নাই। ছাত্রলীগকেও আজ নিষিদ্ধ করা হয়েছে। মধুর ক্যান্টিনে পাঁচ মিনিটের মিছিল দিয়ে তারা আজ পালিয়ে গিয়েছে। তাদেরকে বাংলার মাটিতে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

“এই মুজিববাদী খুনি শেখ হাসিনার দোসরদের গর্ত থেকে বের করে এনে জেলে ভরতে হবে। বাংলার মাটিতে মুজিববাদের জায়গা নাই।”

আরেক সমন্বয়ক লিয়ন বলেন, “ছাত্রলীগ শুধু ছাত্র নামটা ব্যবহার করেছে। সেখানে কোনো ছাত্র ছিল না। জুলাই আন্দোলনে হলে হলে ক্যাম্পাসে ক্যাম্পাসে ঢুকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ হামলা করেছে।

“ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে কেউ যদি ছাত্রলীগের মত আচরণের চেষ্টা করে তাদেরও একই পরিণতি হবে।”

আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই ছাত্র সংগঠনের বিরুদ্ধে কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলন চলাকালে ছাত্র-জনতা ’হত্যা’ ও অসংখ্য মানুষের ‘জীবন বিপন্ন‘ করা এবং বিভিন্ন সময় ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী ‘সন্ত্রাসী সত্তা‘ হিসেবে তালিকাভুক্ত করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, “বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-কে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল-২ এ ’বাংলাদেশ ছাত্রলীগ’ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করিল।”

প্রজ্ঞাপনে ছাত্রলীগ নিষিদ্ধের কারণ হিসেবে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠনটির বিভিন্ন সময়ের ‘সন্ত্রাসী’ কার্যকলাপের বিষয়ে তুলে ধরা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়। ওই সময়ের আগেই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com