বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত চালকদের বিক্ষোভ দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি

সিরাজগঞ্জে শুরু হচ্ছে ৭ম জাতীয় কমডেকা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৫ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের যমুনা নদীর হার্ড পয়েন্ট এলাকায় শুরু হচ্ছে বাংলাদেশ স্কাউটসের ৭ দিনব্যাপী ৭ম জাতীয় কমিউনিটি ডেভলপমেন্ট ক্যাম্প (কমডেকা)।

আশা করা হচ্ছে, এ কমডেকা ভার্চুয়ালি উদ্বোধন করবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ইতোমধ্যেই এ অনুষ্ঠান সফলে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ স্কাউটসের সহকারী  পরিচালক নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত এলাকায় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-২ এ বুধবার ১৯ ফেব্রুয়ারি থেকে মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৭দিনব্যাপী এ কমডেকা চলবে।

বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় এবারের এ কমডেকায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫ হাজার স্কাউট সদস্য ও লিডারেরা অংশগ্রহণ করবে এবং ১৫শ স্বেচ্ছাসেবক, কর্মকর্তাসহ প্রায় ৬ হাজার মানুষের জনসমাগম ঘটবে এই কমডেকায়। সারাদেশ থেকে ৩৯৮টি রোভার স্কাউট দল এই ক্যাম্পে অংশ নেবেন। ইউনিট লিডারসহ প্রতিটি দলে ৯জন সদস্য থাকবেন। এ ছাড়া দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবক ও কর্মকর্তারা অংশ নেবেন।

কমডেকার বিভিন্ন অংশে উপস্থিত থাকবেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ স্কাউটসের নীতি-নির্ধারকরা। কমডেকা সফল করতে ইতোমধ্যেই যমুনা নদীর হার্ডপয়েন্টে প্রশিক্ষণ কেন্দ্রে তাবু, মঞ্চ, স্যানিটেশন ব্যবস্থাসহ অস্থায়ী বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে।

আগামী ২০ ফেব্রুয়ারি সকালে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৭ম কমডেকা ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।

সিভিল সার্জনের পক্ষ থেকে কমডেকায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে এবং সেখানে দিনরাত চিকিৎসক নিয়োগ করা হয়েছে।

নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসের একটি টিমকে প্রস্তুত রাখা হয়েছে।

জাতীয় সদর দফতর এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন কমডেকা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সবকিছু মনিটরিং করছে। উল্লেখ্য, ২০০১ সালে সিরাজগঞ্জে ৩য় জাতীয় কমডেকা ও ৮ম জাতীয় রোভার মুট ওই হার্ডপয়েন্ট এলাকায় অনুষ্ঠিত হয়েছিল। এ কমডেকা উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ড.বদরুদ্দোজা চৌধুরী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com