শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

মানবিক করিডোর চালু দেশের জন্য সুখকর নয়: আসাদুজ্জামান রিপন

  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: মানবিক করিডোর চালুর মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চরম ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি একদিন চলে যাবেন, কিন্তু আমাদের তো বাংলাদেশেই থাকতে হবে। আমাদের জনপদ হুমকির মুখে ঠেলে দেবেন না।’

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘রাখাইন পরিস্থিতি: মানবিক করিডোর এবং বাংলাদেশ নিরাপত্তাঝুঁকি’ নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

ড. রিপন বলেন, ‘আমরা হঠাৎ শুনলাম, প্রফেসর ইউনূস বাংলাদেশের পার্বত্য অঞ্চল দিয়ে মিয়ানমারের জন্য একটি মানবিক করিডোর চালু করছেন। এটি দেশের জন্য সুখকর নয়। বিষয়টি দুঃখজনকভাবে গোপনে ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কোনো জনপদ রক্তাক্ত হোক, এটা নিশ্চয়ই কেউ চায় না। সব ছাত্র এখন আর আপনার সঙ্গে নেই। বাকিরা যার যার দলে চলে গেছেন। আপনি এখন কেবল ছাত্রদের একটি অংশের প্রতিনিধিত্ব করেন।’

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। এতে আরও বক্তব্য রাখেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ সভাপতি গিয়াসউদ্দিন খোকন ও জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারেকুল ইসলাম ভূঁইয়া।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com