শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়: মির্জা ফখরুল তিস্তা প্রকল্পে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতার প্রতিশ্রুতি এসেছে: রাষ্ট্রদূত ওয়েন তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

নির্বাচনের জন্য ঘেরাও করা লাগলে, এটা হবে দুর্ভাগ্যজনক: সালাহউদ্দিন

  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের দাবিতে সরকারকে ঘেরাও করা লাগলে, তা হবে দেশের জন্য দুর্ভাগ্যজনক।

শনিবার (১৭ মে) দুপুরে খুলনার সার্কিট হাউজ মাঠে তারুণ্যের সমাবেশে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকার মূলত এনসিপি মার্কা সরকার। এ সরকারের সঙ্গে যুক্ত এনসিপির দুই উপদেষ্টা (ছাত্র উপদেষ্টা) একটি এনজিওর উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, নাহলে তাদের বিদায় করতে হবে।

বক্তৃতায় বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে তরুণদের মাঠে নামতেই হবে। আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে এখনই।

অধ্যাপক ড. ইউনুসকে উদ্দেশ করে বলেন, অন্তবর্তী সরকারের একমাত্র ম্যান্ডেট ছিল দেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। কিন্ত অন্ততকাল জুড়ে বিচার ও সংস্কারের বাহানা দিয়ে গণতন্ত্রকে কন্টকাকীর্ণ করবেন না।

তিনি বলেন, ‘ বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসর রয়েছে। অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বলুন অথবা আপনি তাদেরকে অপসারন করুন।’

জনগণের সঙ্গে কথা না বলেই অন্তবর্তী সরকার সিদ্ধান্ত নিচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনের দাবিতে যদি সরকার ঘেরাও করি সেটা হবে দুর্ভাগ্যের। নিজেকে অসীম ক্ষমতার অধিকারী ভাববেন না। বিদেশে গিয়ে কি চুক্তি করে এসেছেন জানতেও চান তিনি।

খুলনা নগরীর সার্কিট হাউজ মাঠে সাম্প্রতিক সময়ের বৃহত্তম এই সমাবেশে খুলনা বিভাগের ১০ জেলা ও বরিশাল বিভাগের ৬ জেলার লক্ষাধিক নেতাকর্মী অংশ নেয়। দিনের শুরু থেকেই সমগ্র নগরীজুড়ে ছিল নেতাকর্মীদের পদচারণা। তবে জৈষ্ঠ্যের তীব্রতর খরতাপ ও গরমে নাজেহাল হয়েছেন তারা। তবে বিকাল ৪টার পরে তাপদাহ কিছুটা কমে এলে সমাবেশস্থল সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হওয়ার পর আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় আগত কর্মীরা ছড়িয়ে পড়েন। এ কারণে সার্কিট হাউজ মাঠ ছাড়াও আশেপাশের সড়কে বিদ্যুতের খুটিতে কয়েক শত মাইক টানানো হয়। তবে দূর দূরান্ত থেকে নেতাকর্মী আসায় দিনভর নগরী জুড়ে ছিল তীব্র যানজটের সৃষ্টি হয়। বরিশাল থেকে বড় লঞ্চেও বহু কর্মী খুলনা আসেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

যুবদল সভাপতি মুন্না বলেন, পাটশিল্পের তীর্থস্থান ছিল খুলনা। আওয়ামী ফ্যাসিস্ট সরকার, তাঁবেদার সরকার ভারতের প্রেসক্রিপশনে পাটশিল্প ধ্বংস করেছে।

তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com