রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত রাজধানীতে ঈদ জামাতের ব্যাপক প্রস্তুতি অনিয়ম, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী

প্রেমিকা গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে প্রেমিকা গণধর্ষণ মামলার প্রধান আসামী শামীম হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সে সিরাজগঞ্জ সদর উপজেলার পশ্চিম দত্তবাড়ি গ্রামের রফিকুল মেম্বারের ছেলে। সদর থানার ওসি (তদন্ত) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উক্ত শামীম হাসানের সাথে একই এলাকার বাঐতারা পুনর্বাসন এলাকার এক যুবতীর সাথে ফেসবুকে প্রেম ভালবাসা শুরু হয়। দীর্ঘদিনে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক শামীম শুক্রবার বিকেলে প্রেমিকাকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে আসতে বলা হয়। এ বিশ্বাসে প্রেমিকা ওইদিন বিকেলে উল্লেখিত স্টেশনে যায়।

প্রেমিক সন্ধ্যার দিকে তাকে একটি সিএনজি যোগে একই এলাকার পিপুলবাড়িয়া গ্রামের বন্ধু সোহাগ হোসেনের বাড়িতে নিয়ে যায় এবং ওইদিন রাতভর শামীমসহ ৩/৪ জন তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন শনিবার দুপুরের দিকে প্রেমিকাকে সিএনজিযোগে জোরপূর্বক সিরাজগঞ্জে পাঠিয়ে দেয়া হয় এবং এ ব্যাপারে অসুস্থ ওই প্রেমিকা সংশ্লিষ্ট থানায় শামীমকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ শনিবার গভীর রাতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং রবিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com