বাংলা হেডলাইনস: দেশে শনিবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সংক্রমণের হার ১.৯০ শতাংশ রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ২০শে জুন শুক্রবার সকাল ৮টা থেকে ২১শে জুন শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয় এবং সংক্রমণের হার ১.৯০ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
মৃত ব্যক্তি দুইজনই মহিলা। একজন খুলনা বিভাগের এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের। তাদের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, বুধবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার করোনায় দুইজনের মৃত্যু হয়, সোমবার একজনের মৃত্যু হয়, রবিবারও একজনের মৃত্যু হয়, শনিবার কোনো মৃত্যু হয়নি, শুক্রবার করোনায় দুইজনের মৃত্যু হয়, বৃহস্পতিবার কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, সোমবারও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, রবিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, শনিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি এবং বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।
এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯৫০৯জন।
গতকাল সংক্রমণের হার ছিল ৫.৬৬ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৭.৩১ শতাংশ, বুধবার ছিল ৯.০৯ শতাংশ, মঙ্গলবার ছিল ৫.৭৭ শতাংশ, সোমবার ছিল ১০.৮২ শতাংশ, রবিবার ছিল ৮.৯৩ শতাংশ, শনিবার ছিল ৫.০৪ শতাংশ, শুক্রবার ছিল ৮.৬২ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১১.১৯ শতাংশ, বুধবার ছিল ৯.৩৫ শতাংশ, মঙ্গলবার ছিল ১২.৮৭ শতাংশ, সোমবার ছিল ১২.২০ শতাংশ, রবিবার ছিল ৭৫.০০ শতাংশ, শনিবার ছিল ০.০০ শতাংশ, শুক্রবারও সংক্রমণের হার ছিল ০.০০ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ১৪.২৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন আক্রান্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১৯৪২জন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ২১১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ২৮৭১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।