বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

নির্বাচিত সংসদ ছাড়া সংখ্যানুপাতিক নিয়ে সিদ্ধান্তের ‘সুযোগ নেই’: খসরু

  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: সংখ্যানুপাতিক ভোটের বিষয়ে নির্বাচিত সংসদ ছাড়া সিদ্ধান্ত নেওয়ার ‘সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “এই পর্যায়ে সংখ্যানুপাতিক ভোট আলোচনার কোনো বিষয় হতে পারে না।”

বাংলাদেশ জন অধিকার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, আম জনতার দল ও গণতান্ত্রিক বাম ঐক্য, এই চারিটি দল ও জোটের সঙ্গে বৈঠকের পরে আমীর খসরু সাংবাদিকদের সামনে আসেন।

তিনি বলেন, “দেখুন আমাদের ৩১ দফায় কিন্তু সংখ্যানুপাতিক হারে নির্বাচনের কোনো কথা নেই। আর এত বড় একটা পরিবর্তনের কথা যারা বলছে, এটা আগামী সংসদ ছাড়া কেউ করতে পারবে না।

“আপনাদের মনে আছে কিনা,… আমরা যখন রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে আসি, তখন সংসদে প্রধান সব দলগুলো ঐক্যবদ্ধভাবে একমত হয়ে সংসদ পাস করতে হয়েছে।”

আমীর খসরু বলেন, “যদি কোনো দলের ইচ্ছা থাকে সংখ্যানুপাতিক হারে নির্বাচন…তাদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই বিষয়ে তারা জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে আসে…যেকোনো বিষয়ে মৌলিক পরিবর্তন করতে হলে জনগণের কাছে আপনাকে যেতে হবে নির্বাচনের মাধ্যমে। সেটা সংসদে এনে পাস করতে হবে।

“এই পর্যায়ে সংখ্যানুপাতিক ভোট আলোচনার কোনো বিষয় হতে পারে না।”

বিকাল থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আলাদাভাবে রাজনৈতিক শরিকদের সাথে বৈঠক করেন আমীর খসরু। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।

বৈঠকে আন্দালিব রহমান বিজেপি, হারুন চৌধুরী গণতান্ত্রিক বাম ঐক্য, মিয়া মশিউজ্জামান আমজনতা দল ও ইসমাইল সম্রাট বাংলাদেশ জন অধিকার পার্টির নেতৃত্ব দেন।

বৈঠকের পর ব্রিফিংয়ে সংস্কার বিষয়ে এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “বিএনপি কোথায় কোথায় একমত হয়েছে সেটা তো বলাই হয়েছে। দুই কক্ষ বিশিষ্ট সংসদ, দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না এগুলো তো বিএনপিরই প্রস্তাব। সুতরাং ঐকমত্য হল না কোনটাই, এর থেকে বেশি আরও ঐকমত্য হয়েছে।

“তবে একটা কথা মনে রাখতে হবে, সব বিষয়ে ঐকমত্য হবে না। বাকশাল আমরা করতে যাচ্ছি না।”

সংসদ নির্বাচনে সংখ্যানপাতিক পদ্ধতির পক্ষে জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামপন্থি দল ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

বিএনপি শুরু থেকেই এই পদ্ধতির বিপক্ষে মত দিয়ে আসছে।

সংখ্যানুপাতিক নির্বাচনি ব্যবস্থার আড়ালে দেশের রাজনীতিতে সবার অগোচরে আবার পরাজিত অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা তা ভেবে দেখতে রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছতে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। দ্বিতীয় ধাপের অষ্টম দিনের আলোচনা বুধবার শেষ হয়েছে।

বৈঠকে যেসব প্রস্তাবে দলগুলোর মধ্যে ঐকমত্য হবে সেগুলো নিয়ে জুলাই মাসের মাঝামাঝি জুলাই সনদ বা জাতীয় সনদ তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com