বাংলা হেডলাইনস: দেশে বৃহস্পতিবার টানা দুই দিন করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি । সংক্রমণের হার ৪.৯৮ শতাংশ রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৯ই জুলাই বুধবার সকাল ৮টা থেকে ১০ই জুলাই বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ৪.৯৮ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
করোনায় আক্রান্ত হয়ে গতকাল (বুধবার) কোনো মৃত্যু হয়নি এবং মঙ্গলবার করোনায় একজনের মৃত্যু হয়।
এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯৫২৩জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জন আক্রান্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২২১৭জন।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৩.২৩ শতাংশ এবং মঙ্গলবার করোনা শনাক্তের হার ছিল ৩.৪২ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ৩৯৩৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।